সোনালী ব্যাংক একাউন্ট খুলতে চাচ্ছেন কিন্তু কীভাবে সোনালী ব্যাংকে একটি একাউন্ট খুলতে হয় জানেন না? সোনালী ব্যাংকে একাউন্ট করতে কী কী কাগজপত্র লাগে এবং একাউন্ট করার নিয়ম জানতে পারবেন এই পোস্টে।
বাংলাদেশের বৃহত্তম সরকারি একটি ব্যাংক হচ্ছে সোনালী ব্যাংক। এই ব্যাংকে বিভিন্ন সরকারি কর্মকর্তার বেতন প্রদান করা হয় এবং অনেকেই এই ব্যাংকের মাধ্যমে লেনদেন করে থাকেন। আপনার যদি এই ব্যাংকে একাউন্ট করার প্রয়োজন হয়, তাহলে বেশ কিছু ডকুমেন্ট লাগবে।
বিভিন্ন একাউন্টের ক্ষেত্রে কী কী ডকুমেন্ট লাগবে, কীভাবে একাউন্ট করবেন বা অনলাইনে সোনালী ব্যাংকে একাউন্ট করা যায় কিনা এসব তথ্য বিস্তারিত জানতে শেষ অব্দি পড়ুন।
Table of Contents
সোনালি ব্যাংক একাউন্ট খোলার জন্য কি কি লাগে
সোনালী ব্যাংক একাউন্ট খুলতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট প্রয়োজন। কী কী ডকুমেন্ট লাগবে তার একটি তালিকা নিচে উল্লেখ করে দেয়া হয়েছে। একাউন্ট খোলার সময় এগুলো সাথে নিয়ে ব্যাংকে যেতে হবে।
- একটি সচল মোবাইল নম্বর।
- নমিনির ২ কপি সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ছবি।
- ইউটিলিটি বিলের ফটোকপি (গ্যাস/পানি/বিদ্যুৎ)।
- আবেদনকারীর স্বাক্ষর।
- আবেদনকারীর জন্ম নিবন্ধন সনদ/জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি।
- নমিনির জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
- আবেদনকারীর সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
উপরোক্ত তালিকায় উল্লিখিত কাগজপত্র ছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট চাওয়া হতে পারে ব্যাংক থেকে। যেমন – আবেদনকারীর ইনকাম সোর্সের প্রমাণপত্র, ট্রেড লাইসেন্স এর ফটোকপি বা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ডকুমেন্ট। এগুলো একাউন্টের ধরনের উপর ভিত্তি করে লাগতে পারে আবার নাও লাগতে পারে।
সোনালী ব্যাংকে কিভাবে একাউন্ট খোলার জন্য আবেদন করতে হয় তা নিচে আলোচনা করা হয়েছে। সরাসরি ব্যাংকে গিয়ে একাউন্ট খোলার নিয়ম এবং ঘরে বসে সোনালী ব্যাংকের অ্যাপ ব্যবহার করে একাউন্ট করার নিয়ম দেখানো হয়েছে এখানে।
সোনালি ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
সরাসরি ব্যাংকে গিয়ে একাউন্ট খুলতে চাইলে উপরে উল্লিখিত তালিকায় যেসব ডকুমেন্টের কথা বলা আছে, সেগুলো সাথে নিতে হবে। ডকুমেন্টগুলো অবশ্যই ফটোকপি করে নিতে হবে। এরপর, ডকুমেন্টগুলো সাথে নিয়ে নিকটস্থ সোনালী ব্যাংকের যেকোনো ব্রাঞ্চে যেতে হবে।
অতঃপর, সেখানে কর্মরত ব্যক্তিকে জানাতে হবে যে আপনি একটি ব্যাংক একাউন্ট খুলতে চান। কী ধরনের একাউন্ট খুলতে চান সেটি জিজ্ঞাসা করা হবে। অতঃপর, সে অনুযায়ী তারা কিছু প্রশ্ন করতে পারে। এরপর, আপনার কাছে থেকে প্রয়োজনীয় কাগজপত্র নিবে।
ব্যাংক হিসাব খোলার জন্য একটি ফরম পূরণ করতে হয়। এই ফরমটি আপনি নিজে পূরণ করতে পারেন বা তাদের থেকেও পূরণ করে নিতে পারেন। তবে, তাদের থেকে পূরণ করে নিলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবেনা। তাই, আপনার তথ্যগুলো তাদেরকে দিয়ে তাদের থেকেই ফরমটি পূরণ করে নিন।
ফরম পূরণ করা হলে একাউন্টের ধরনের উপর ভিত্তি করে ভিন্ন পরিমাণ ইনস্ট্যান্ট ডিপোজিট এর টাকা জমা দিতে হবে। তাহলে তারা আবেদনটি জমা নিবে। এরপর, সেদিনই কিংবা উক্ত দিন থেকে এক সপ্তাহের মাঝে আপনার একাউন্টটি একটিভ হয়ে যাবে।
এই পদ্ধতি অনুসরণ করে সোনালী ব্যাংকে আপনার চাহিদামত একটি হিসাব খুলতে পারবেন এবং লেনদেন করতে পারবেন।
অনলাইনে সোনালী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
অনলাইনে সোনালী ব্যাংকের একটি হিসাব খুলতে চাইলে প্লে স্টোর থেকে Sonali eSheba অ্যাপটি ইনস্টল করতে হবে। এই অ্যাপ থেকে একটি হিসাব খুলতে পারবেন। অ্যাপ ইনস্টল করার পর অ্যাপটি ওপেন করুন। এরপর, নিচে উল্লেখ করে দেয়া তালিকায় থাকা নিয়ম অনুসরণ করুন।
- সোনালী ব্যাংকের অ্যাপটি ওপেন করার পর “ব্যাংক একাউন্ট খুলুন” বাটনে ক্লিক করতে হবে।
- এরপর, আপনার মোবাইল নাম্বার লিখে এন্টার করুন। ওটিপি কোড আসলে সেটি বসিয়ে ভেরিফাই করুন।
- আপনার ছবি তুলতে হবে। মুখের সামনে ফোনের ক্যামেরা নিয়ে এসে ছবি তুলুন।
- ভোটার আইডি কার্ডের সামন এবং পিছনের অংশের ছবি তুলে এন্টার করুন।
- অন্যান্য কিছু তথ্য ভোটার আইডি কার্ডের সাথে মিল রেখে চাওয়া হবে, সেগুলো দিতে হবে।
- আপনার নিকটস্থ শাখার ঠিকানা অনুযায়ী শাখাটি সিলেক্ট করুন।
- নমিনির তথ্য চাওয়া হলে তার ভোটার আইডি কার্ডের তথ্য ও ছবি প্রদান করুন।
সবশেষে, তথ্যগুলো সাবমিট করার মাধ্যমে অনলাইনে ব্যাংক হিসাব খোলার জন্য আবেদন করতে পারবেন। এজন্য, আলাদা করে ব্যাংকে যেতে হবেনা। তবে, একাউন্ট খোলার আবেদন করার তিন মাসের মাঝে ব্যাংকের নিকটস্থ শাখায় গিয়ে সিগনেচার আপডেট করে আসতে হবে।
পাশাপাশি, আপনার থেকে যদি অন্য কোনো কাগজপত্র চাওয়া হয়, সেগুলোও প্রদান করতে হবে। আবেদন সাবমিট করার সময়েই অনেক কাগজপত্রের ছবি চাইতে পারে, সেগুলো তখনই প্রদান করতে হবে।
সোনালী ব্যাংক সেভিংস একাউন্ট খোলার নিয়ম
সোনালী ব্যাংকে একটি সেভিংস একাউন্ট খুলতে চাইলে প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে ব্যাংকের নিকটস্থ যেকোনো শাখায় যেতে হবে। এরপর, কর্মরত অফিসারকে জানালে তিনি সকল তথ্য নিয়ে আপনাকে ফরম পূরণ করে আবেদন সম্পন্ন করে দিবে।
যদি ব্যাংকের শাখায় যেতে না চান, তাহলে মোবাইলে Sonali eSheba অ্যাপটি ইনস্টল করুন। এরপর, অ্যাপ ওপেন করে ব্যাংক একাউন্ট খোলার অপশনে ক্লিক করে নিজের সকল তথ্য, ছবি, ভোটার আইডি কার্ডের ছবি এবং নমিনির তথ্য ও আইডি কার্ডের ছবি দিয়ে একাউন্ট খুলতে পারবেন।
একাউন্ট খোলার সময় একাউন্টের ধরন থেকে সেভিংস একাউন্ট সিলেক্ট করে বাকী ধাপ সম্পন্ন করলেই সোনালী ব্যাংকে সেভিংস হিসাব খুলতে পারবেন।
সোনালি ব্যাংক সেভিংস একাউন্ট খুলতে কি কি লাগবে
সরাসরি সোনালী ব্যাংকের শাখায় গিয়ে বা অনলাইনে মোবাইল অ্যাপ ব্যবহার করে একাউন্ট খুলতে চাইলে বেশ কিছু ডকুমেন্ট প্রয়োজন হবে। কী কী কাগজপত্র লাগবে তা নিচে একটি তালিকায় উল্লেখ করে দেয়া হয়েছে।
- একটি সচল মোবাইল নম্বর।
- নমিনির ২ কপি সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ছবি।
- ইউটিলিটি বিলের ফটোকপি (গ্যাস/পানি/বিদ্যুৎ)।
- আবেদনকারীর স্বাক্ষর।
- আবেদনকারীর জন্ম নিবন্ধন সনদ/জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি।
- নমিনির জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
- আবেদনকারীর সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
- ইনস্ট্যান্ট ডিপোজিট এর ১,০০০ টাকা
তবে, ইনকাম সোর্স এর প্রুফ, ট্রেড লাইসেন্স সহ বেশ কিছু ডকুমেন্ট লাগতে পারে। সেভিংস একাউন্টের ক্ষেত্রে শুধু ইনকাম সোর্স এর কাগজ লাগতে পারে। এগুলো কাগজ দিয়ে একাউন্ট খুলতে পারবেন।
সোনালী ব্যাংক একাউন্ট খুলতে কত টাকা লাগে
সোনালী ব্যাংকে একটি একাউন্ট খুলতে সাধারণত ৫০০ টাকা থেকে ১০০০ টাকা ডিপোজিট করতে হয়। ইনস্ট্যান্ট ডিপোজিট এর এই টাকা একাউন্ট খোলার আবেদন করার সময়ই দিতে হয়। তবে, একাউন্টের ধরনের উপর ভিত্তি করে এই টাকার পরিমাণ কম বা বেশি হতে পারে।
ডেইলি প্রফিট একাউন্টের ক্ষেত্রে ইনস্ট্যান্ট ২০ হাজার টাকা জমা দিয়ে এরপর একাউন্ট খুলতে হয়। ব্যাংকের শাখায় কথা বলে কত টাকা লাগবে তা জানতে পারবেন। সেভিংস একাউন্ট সহ অন্যান্য একাউন্টেও ১ হাজার টাকা ডিপোজিট করতে হয়। তাই, কাগজপত্রের সাথে ইনস্ট্যান্ট ডিপোজিট এর টাকা নিয়ে যাবেন।
সারকথা
সপ্নালি ব্যাংকে একাউন্ট খুলতে কি কি কাগজপত্র লাগে, একাউন্ট খুলতে কত টাকা লাগে এবং ব্যাংক একাউন্ট খোলার নিয়ম শেয়ার করা হয়েছে এই পোস্টে। যারা সোনালী ব্যাংকে একটি হিসাব খুলতে চাচ্ছেন, তারা পোস্টে উল্লিখিত পদ্ধতি অনুসরণ করুন।