নগদ একাউন্ট লক হয়ে গেছে? একাউন্ট লক হয়ে গেলে একাউন্টে লগইন করা বা যেকোনো ধরনের লেনদেন বন্ধ হয়ে যায়। লেনদেন করতে চাইলে একাউন্ট আবারও আনলক করতে হবে।
নগদ একাউন্ট লক হয়ে গেলে আনলক করার জন্য হেল্প সেন্টারে কল করতে হবে। এরপর, তাদেরকে বিস্তারিত তথ্য জানাতে হবে। কাস্টমার কেয়ার প্রতিনিধি যেসব তথ্য চাইবে, সেগুলো দেয়ার পর একাউন্টটি আনলক হয়ে যাবে।
নগদ একাউন্ট লক হলে করণীয় কী বা কীভাবে লক একাউন্ট আনলক করতে হয় এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করা হয়েছে এই পোস্টে। চলুন, বিস্তারিত জেনে নেয়া যাক।
Table of Contents
নগদ একাউন্ট লক হলে করণীয়
নগদ একাউন্ট লক হলে অবশ্যই কাস্টমার কেয়ারে কল করতে হবে। 16167 এটি নগদ কাস্টমার কেয়ার নাম্বার। এছাড়া, 096 096 16167 এই নাম্বারে কল করেও নগদ হেল্পলাইনে কথা বলা যাবে। কাস্টমার কেয়ারে কল করার পর তাদের জানাতে হবে যে আপনার একাউন্টটি লক হয়ে গেছে।
যে সিমে নগদ একাউন্ট আছে, সেই সিম থেকেই কল করতে হবে। কল করার পর কাস্টমার কেয়ার প্রতিনিধিকে একাউন্ট লক হওয়ার বিষয়টি জানালে তিনি আপনাকে কিছু প্রশ্ন করবেন। যেমন- একাউন্টটি কার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা, একাউন্ট হোল্ডারের নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, ঠিকানা এবং এনআইডি নাম্বার সহ বেশ কিছু তথ্য চাইতে পারে।
চাহিত তথ্যগুলো সঠিকভাবে দিতে পারলে তারা আপনার লক হয়ে যাওয়া একাউন্টটি আনলক করে দিবে। ঠিক একই পদ্ধতি অনুসরণ করেই ভুলে যাওয়া পিন রিসেট করা যায়।
নগদ একাউন্ট লক হলে আনলক করার নিয়ম
ভুল পিন দেয়ার কারণে কিংবা কেউ রিপোর্ট করার কারণে নগদ একাউন্ট লক হয়ে গেলে সেটি আনলক করার জন্য কাস্টমার কেয়ারে কল করতে হয়। একাউন্ট আনলক করতে 16167 অথবা 096 096 16167 এই নাম্বারে কল করতে হবে। এরপর কাস্টমার কেয়ার প্রতিনিধিকে জানাতে হবে যে আপনার একাউন্টটি লক হয়ে গেছে।
অতঃপর, তারা জানতে চাইবে কীভাবে একাউন্টটি লক হয়েছে। যদি ভুল পিন দেয়ার কারণে একাউন্ট লক হয়ে থাকে, তাহলে তারা একাউন্ট আনলক করতে সহযোগিতা করতে পারবে। যদি কেউ রিপোর্ট করার কারণে একাউন্ট লক হয়ে থাকে, তাহলে অবশ্যই কাস্টমার কেয়ার গিয়ে একাউন্ট আনলক করে নিতে হবে।
নগদ একাউন্ট লক হলে দুইটি পদ্ধতি অনুসরণ করে আপনার একাউন্টটি আনলক করতে পারবেন। ঘরে বসে কাস্টমার কেয়ারে কল করে এবং সরাসরি কাস্টমার কেয়ারে উপস্থিত হয়ে। নিচে এই দুইটি পদ্ধতিই আলোচনা করা হয়েছে।
কাস্টমার কেয়ার গিয়ে নগদ একাউন্ট আনলক করুন
আপনার নগদ একাউন্টটি যদি লক হয়ে থাকে, তাহলে আপনার এনআইডি কার্ড সহ নিকটস্থ নগদ কাসস্টমার কেয়ারে উপস্থিত হন। এরপর, দায়িত্বরত ব্যক্তিকে জানান যে আপনার একাউন্টটি লক হয়ে গেছে। কী কারণে লক হয়েছে সেটিও জানাতে হবে।
যদি ভুল পিন দেয়ার কারণে লক হয়ে থাকে, তাহলে তারা দ্রুত সেটি সমাধান করে দিবেন। সেক্ষেত্রে আপনার এনআইডি কার্ডের তথ্য নিবে এবং যাচাই করার পর পিন রিসেট করে দিবে। দ্রুত সময়েই আপনার একাউন্টটি আনলক করে নতুন পিন সেট করতে পারবেন।
তবে, কেউ রিপোর্ট করার কারণে যদি একাউন্ট লক করে দেয়, তাহলে তারা যাচাই-বাছাই করবে, আপনার একাউন্ট লক করার কারণটি যাচাই করে যদি কোনো সমস্যা না থাকে, তাহলে আনলক করে দিবে। সাধারণত, ফ্রড কেস এর ক্ষেত্রে কেউ জিডি করে রিপোর্ট করলে একাউন্ট লক করে দেয়া হয়।
কাস্টমার কেয়ারে কল করে একাউন্ট আনলক করুন
কাস্টোমার কেয়ারে কল করে একাউন্ট আনলক করতে চাইলে নিচের তালিকাতে উল্লিখিত ধাপগুলো অনুসরণ করতে হবে। এজন্য, একটি মোবাইলে ফোনে আপনার যে নগদ একাউন্ট খোলা সিমটি আছে, সেটি থাকতে হবে এবং সেই নাম্বার থেকেই কল করতে হবে। সাথে আপনার ভোটার আইডি কার্ড থাকতে হবে।
- প্রথমে 16167 অথবা 096 096 16167 এই নাম্বারে কল করুন।
- এরপর, কাস্টমার কেয়ার প্রতিনিধিরকে জানান যে আপনার একাউন্টটি লক হয়ে গেছে।
- কী কারণে লক হয়েছে জানতে চাইলে সঠিক কারণ বলুন। পিন ভুল দেয়ার কারণে লক হয়েছে।
- এরপর, একাউন্টটি আপনার কিনা যাচাই করার জন্য বেশ কিছু প্রশ্ন করবে। সেগুলোর উত্তর দিবে হবে।
- একাউন্ট হোল্ডারের নাম, পিতা-মাতার নাম, জন্ম তারিখ এবং ঠিকানা জানতে চাইবে। এছাড়া, শেষবার কত টাকা লেনদেন করা হয়েছে সেটিও জানতে চাইতে পারে।
- সঠিক তথ্য দেয়া হলে তারা আপনার ফোনে একটি টেম্পোরারি পিন নাম্বার সেন্ড করবে।
উক্ত পিন নাম্বারটি দিয়ে নগদ একাউন্টে লগইন করে সাথে সাথেই পিন রিসেট করে নতুন পিন সেট করতে পারবেন। এই পদ্ধতিতে ঘরে বসেই শুধুমাত্র কিছু তথ্য প্রদান করেই আপনার লক হয়ে যাওয়া নগদ একাউন্ট আবারও আনলক করতে পারবেন।
নগদ একাউন্টের পিন ভুলে গেলে কি করব?
নগদ একাউন্টের পিন ভুলে গেলে বারবার ভুল পিন দিয়ে লগইন করার চেষ্টা করা যাবেনা। বারবার ভুল পিন দিয়ে লগইন করার চেষ্টা করা হলে একাউন্টটি লক হয়ে যাবে। পিন ভুলে গেলে রিসেট করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন।
- পিন ভুলে গেলে *167# কোডটি ডায়াল করুন।
- 8 লিখে সেন্ড করুন।
- লেনদেন সংক্রান্ত যেকোনো প্রশ্ন করতে পারে, সেটির সঠিক উত্তর লিখে সেন্ড করতে হবে।
- নতুন পিন (৪ ডিজিটের) লিখে সেন্ড করতে হবে।
এই পদ্ধতিতে সহজেই আপনার নগদ একাউন্টের ভুলে যাওয়া পিন রিসেট করতে পারবেন। তবে, আপনার একাউন্টের পিন ভুলে গেলে এবং ভুল পিন এন্টার করার কারণে একাউন্ট লক হয়ে গেলে এই পদ্ধতিতে একাউন্ট আনলক করার অপশন নাও থাকতে পারে। সেক্ষেত্রে, উপরে উল্লেখ করে দেয়া পদ্ধতি অনুসরণ করে কাস্টমার কেয়ারে কল করে পিন রিসেট করতে হবে।
সারকথা
নগদ একাউন্টের পিন ভুলে গেলে করণীয় কী, কীভাবে ভুলে যাওয়া পিন রিসেট করতে হয় এবং লক হয়ে যাওয়া নগদ একাউন্ট কীভাবে আনলক করতে হয় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে এই পোস্টে। আপনার নগদ একাউন্টটি লক হয়ে গেলে বা পিন ভুলে গেলে পোস্টে উল্লিখিত পদ্ধতি অনুসরণ করে সহজেই পিন রিসেট বা একাউন্ট আনলক করতে পারবেন।
নগদ কাস্টমার কেয়ার নাম্বার কত?
নগদ কাস্টমার কেয়ার নাম্বার হলো 16167 এবং 096 096 16167 ।
নগদ একাউন্টের পিন ভুলে গেলে কী করবো?
নগদ একাউন্টের পিন ভুলে গেলে *167# ডায়াল করতে হবে। এরপর, 8 লিখে সেন্ড করতে হবে। লেনদেন বিষয়ক প্রশ্ন করলে সঠিক উত্তর লিখে সেন্ড করতে হবে। এরপর, নতুন পিন সেট করতে পারবেন।
নগদ একাউন্ট লক হলে কিভাবে আনলক করবো?
ভুল পিন দেয়ার কারণে নগদ একাউন্ট লক হয়ে গেলে কাস্টোমার কেয়ারে কল করে যথাযথ তথ্য দিয়ে একাউন্ট আনলক করে নিয়ে পারবেন।
