উপায় একাউন্ট বন্ধ করতে চাচ্ছেন? কিন্তু কিভাবে একাউন্ট বন্ধ করতে হয় জানেন না? ইউসিবি ব্যাংকের মোবাইল ব্যাংকিং সার্ভিস উপায় বন্ধ করার পদ্ধতি জানতে পারবেন এই পোস্টে।
বিকাশ, রকেট এবং নগদের মতো উপায় হচ্ছে একটি মোবাইল ব্যাংকিং সেবা। যা দিয়ে পে বিল, পেমেন্ট, সেন্ড মানি, ক্যাশ ইন এবং ক্যাশ আউট সহ বিভিন্ন ধরনের লেনদেন করতে পারবেন। কিন্তু, আপনি যদি উপায় একাউন্টটি বন্ধ করে দিতে চান, তাহলে নির্ধারিত নিয়ম অনুসরণ করতে হবে।
কীভাবে একাউন্ট বন্ধ করবেন, বন্ধ করতে কী কী প্রয়োজন হবে এসব বিষয় বিস্তারিত জানতে শেষ অব্দি পড়ুন।
Table of Contents
উপায় একাউন্ট বন্ধ করতে কী কী লাগে
উপায় একাউন্ট বন্ধ করতে চাইলে বেশ কিছু তথ্য এবং ডকুমেন্ট লেগে থাকে। মূলত একাউন্টের মালিক নিজেই একাউন্ট বন্ধ করতে চাচ্ছেন কিনা এটি যাচাই করার জন্য তারা এসব তথ্য এবং ডকুমেন্ট চেয়ে থাকে। Upay Account Delete করতে চাইলে কী কী তথ্য প্রয়োজন হবে সেটির একটি লিস্ট নিচে দেয়া হলো।
- আপনার জাতীয় পরিচয়পত্র (NID)-এর নম্বর।
- জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আপনার সম্পূর্ণ নাম।
- পরিচয়পত্রে উল্লিখিত আপনার ঠিকানা (স্থায়ী ও বর্তমান)।
- আপনার জাতীয় পরিচয়পত্রে থাকা পিতা ও মাতার নাম।
- উপায় অ্যাকাউন্টটি বন্ধ করার সুনির্দিষ্ট কারণ।
- আপনার অ্যাকাউন্টের সর্বশেষ লেনদেনের টাকার পরিমাণ।
- যে মোবাইল নম্বর দিয়ে উপায় অ্যাকাউন্টটি খোলা হয়েছিল, সেই নম্বরটি।
উপায় একাউন্ট ডিলেট করতে চাইলে উপরের লিস্টের এই তথ্যগুলো প্রয়োজন হবে। যে পদ্ধতিতেই একাউন্ট বন্ধ করা হোক না কেন, তথ্যগুলো প্রয়োজন হবে। একাউন্টের মালিকের যদি এসব তথ্য জানা থাকে, তাহলে খুব সহজেই একাউন্ট ডিলেট করতে পারবেন।
কীভাবে একাউন্ট বন্ধ করতে হবে বা ডিলেট করতে হবে তা নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
উপায় একাউন্ট বন্ধ করার নিয়ম
উপায় একাউন্ট বন্ধ করার জন্য মোট দুইটি পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। এগুলো হচ্ছে – (১) হেল্পসেন্টারে কল করে এবং (২) কাস্টমার কেয়ারে উপস্থিত হয়ে। মূলত এই দুইটি পদ্ধতি অনুসরণ করে আপনার একাউন্টটি বন্ধ করে নিতে পারবেন। দুইটি পদ্ধতিই নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
ঘরে বসে উপায় একাউন্ট বন্ধ করার নিয়ম
ঘরে বসে কাস্টমার কেয়ারে কল দিয়ে উপায় একাউন্ট বন্ধ করে নিতে পারবেন। এজন্য, উপায় কাস্টমার কেয়ার নাম্বার 16268 নাম্বারে কল করতে হবে। এরপর, কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলে তাদেরকে জানাতে হবে যে আপনার একাউন্টটি বন্ধ করে নিতে চান।
তাহলে কাস্টমার কেয়ার প্রতিনিধি আপনাকে কিছু প্রশ্ন করবে। সেসব প্রশ্নের উত্তর দেয়ার মাধ্যমে তারা আপনার একাউন্টটি বন্ধ করে দিবে। আরও বিস্তারিত পদ্ধতি নিচের তালিকায় উল্লেখ করে দেয়া হয়েছে।
- প্রথমেই নিশ্চিত করুন আপনার উপায় অ্যাকাউন্টের ব্যালেন্স শূন্য (0) রয়েছে। অ্যাকাউন্টে কোনো টাকা থাকলে তা আগে তুলে নিন।
- এরপর উপায় হেল্পলাইন নম্বর 16268-এ কল করে একজন কাস্টমার সার্ভিস প্রতিনিধির সাথে সংযুক্ত হোন।
- সরাসরি প্রতিনিধিকে আপনার অ্যাকাউন্টটি স্থায়ীভাবে বন্ধ করার জন্য অনুরোধ জানান।
- আপনার পরিচয় যাচাই করার জন্য, জাতীয় পরিচয়পত্রের (NID) তথ্য এবং আপনার করা শেষ লেনদেনের পরিমাণ সম্পর্কে জানতে চাওয়া হবে।
- এর পাশাপাশি, অ্যাকাউন্টটি বন্ধ করার কারণসহ আরও কিছু আনুষঙ্গিক তথ্যের প্রয়োজন হতে পারে।
- আপনার দেওয়া সমস্ত তথ্য সঠিক থাকলে, তা যাচাই শেষে কর্তৃপক্ষ আপনার উপায় অ্যাকাউন্টটি বন্ধের প্রক্রিয়া সম্পন্ন করবে।
উপরের তালিকায় উল্লিখিত এই পদ্ধতি অনুসরণ করে আপনার উপায় একাউন্টটি বন্ধ করে নিতে পারবেন। এজন্য আলাদা করে কাস্টমার কেয়ার যাওয়া লাগবেনা। শুধুমাত্র কাস্টমার কেয়ারে কল করে একাউন্ট বন্ধ করতে পারবেন। তবে, এই পদ্ধতিটি যদি কঠিন মনে হয়, তাহলে নিচে আলোচিত পদ্ধতি অনুসরণ করুন।
কাস্টমার কেয়ার থেকে উপায় একাউন্ট বন্ধ করার নিয়ম
উপায় কাস্টমার কেয়ারে উপস্থিত হয়ে আপনার একাউন্টটি বন্ধ করে নিতে পারবেন। একাউন্ট বন্ধ করার জন্য যে সিমে একাউন্টটি আছে, সেই সিমটি সাথে নিয়ে যেতে হবে। এছাড়া, যে ব্যক্তির তথ্য দিয়ে একাউন্ট খোলা হয়েছে তাকে এবং তার এনআইডি কার্ড নিয়ে যেতে হবে।
কাস্টমার কেয়ারে উপস্থিত হয়ে সেখানে দায়িত্বরত কাউকে জানাতে হবে যে আপনি আপনার উপায় একাউন্টটি বন্ধ করে দিতে চান। তাহলে তারা বন্ধ করতে চাওয়ার কারণ জিজ্ঞাসা করতে পারে। অতঃপর, কী কী কাগজপত্র লাগবে বা কী কী তথ্য লাগবে সেগুলো জানাবে।
কাস্টমার কেয়ার প্রতিনিধিকে সকল তথ্য প্রদান করতে হবে। তাহলে, তারা আপনার দেয়া তথ্য এবং উপায় একাউন্টের তথ্য যাচাই করে দেখবে মিলে কিনা। একাউন্টে টাকা থাকলে সেটি উত্তোলন করে নিতে বলবে। তাই, কাস্টমার কেয়ারে যাওয়ার পূর্বে আপনার একাউন্টে থাকা টাকা উত্তোলন করে নিবেন।
ক্যাশ আউট করে/পেমেন্ট করে/পে বিল করে বা অন্য মাধ্যমগুলো ব্যবহার করে টাকা উত্তোলন করে নিবেন। তাহলে তারা আপনার একাউন্টটি বন্ধ করার আবেদন গ্রহণ করবে এবং একাউন্টটি বন্ধ করে দিবে।
তবে, আপনার এলাকায় যদি উপায় এর কাস্টমার কেয়ার না থাকে, তাহলে উপরের পদ্ধতি অনুসরণ করে কাস্টমার কেয়ার নাম্বারে কল করে একাউন্ট বন্ধ করে নিতে পারবেন।
উপায় একাউন্ট বন্ধ করার পর কি আবার খোলা যাবে
হ্যাঁ, আবারও একাউন্টটি চালু করতে পারবেন। উপায় একাউন্ট বন্ধ করার পর আবারও আপনার ভোটার আইডি কার্ড দিয়ে নতুন করে একাউন্ট নিবন্ধন করতে পারবেন। অর্থাৎ, আপনার বন্ধ হয়ে যাওয়া একাউন্টটিই আবারও নতুন করে রেজিস্ট্রেশন হবে।
যদি একই নাম্বারে রেজিস্ট্রেশন করেন, তাহলে একাউন্ট উক্ত নাম্বারেই একটিভ হবে। চাইলে ভিন্ন নাম্বারেও আপনার ভোটার আইডি কার্ডের তথ্য দিয়েই একাউন্ট তৈরি করতে পারবেন।
উপায় একাউন্ট বন্ধ করার পূর্বে সতর্কতা
উপায় একাউন্ট যদি একদম প্রয়োজন না হয় বা ভিন্ন কোনো কারণ না থাকে, তাহলে ডিলেট না করে একাউন্টটি ফেলে রাখতে পারেন। সাধারণ ব্যাংক একাউন্টের মতো ব্যবহার না করে ফেলে রাখলে এটা চার্জ যুক্ত হবেনা। অর্থাৎ, আপনি যদি একাউন্টটি কয়েক বছর ফেলেও রাখেন, কোনো চার্জ কাটবেনা।
কারণ, পরবর্তীতে একাউন্টটি আপনার আবারও প্রয়োজন হতে পারে। তবে, ভিন্ন কোনো কারণ থাকলে একাউন্ট ডিলেট করতে পারেন। সেক্ষেত্রে আবারও উপায় ব্যবহার করতে চাইলে নতুন করে একাউন্ট খুলতে হবে।
সারকথা
উপায় একাউন্ট বন্ধ করতে কি কি লাগে এবং একাউন্ট বন্ধ করার নিয়ম শেয়ার করা হয়েছে এই পোস্টে। যারা উপায় একাউন্ট ডিলেট করতে চাচ্ছেন, তারা পোস্টে উল্লিখিত দুইটি পদ্ধতি থেকে যেকোনো একটি অনুসরণ করলেই আপনার Upay Account Delete করতে পারবেন।
