Bank Fact BD হলো ব্যাংকিং সেবা এবং আপডেট সংক্রান্ত ব্লগ ওয়েবসাইট। এখানে বাংলাদেশের বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট খোলার নিয়ম, অ্যাকাউন্ট চেক করার নিয়ম এবং ব্যাংক সম্পর্কিত আপডেট প্রকাশ করা হয়।
এছাড়াও, বিকাশ, নগদ, রকেট এবং উপায় এর মতো মোবাইল ব্যাংকিং সেবা নিয়েও তথ্য প্রকাশ করা হয় এই ওয়েবসাইটে। কীভাবে মোবাইল ব্যাংকিং অ্যাপগুলো ব্যবহার করতে হয়, লেনদেন করার পদ্ধতি, অ্যাকাউন্ট লক হলে করণীয় এবং যেকোনো সমস্যা ফেস করলে তা সমাধান করার পদ্ধতি শেয়ার করা হয়।
বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মানুষ ব্যাংকিং সেবা নেয়া থেকে এখনো বঞ্চিত আছে। তাদের কাছে ব্যাংকিং সম্পর্কিত তথ্যগুলো সহজলভ্য করার উদ্দেশ্যে Bank Fact BD ওয়েবসাইটের যাত্রা শুরু। খুব সহজ ভাষায় যেকোনো ব্যাংক একাউন্ট খোলার নিয়ম থেকে শুরু করে টাকা লেনদেন করার পদ্ধতি জানতে পারবেন এখানে।
যেকোনো ব্যাংক একাউন্ট খুলতে গেলে বিভিন্ন ডকুমেন্ট প্রয়োজন হয়। ব্যাংকিং সেবা নেয়নি এমন কেউ একাউন্ট খোলার সময় ঝামেলায় পড়ে যায়। তাই, বিভিন্ন ব্যাংকে বিভিন্ন ক্যাটাগরির একাউন্ট খুলতে কী কী কাগজপত্র লাগে তা শেয়ার করা হয় আমাদের ওয়েবসাইটে। যেন, যে কেউ নতুন একাউন্ট খোলার সময় সকল কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে পারে।
বিভিন্ন ব্যাংক থেকে লোন নিতে কী কী কাগজপত্র লাগে, কী কী যোগ্যতা লাগে এবং ব্যাংক লোন আবেদন করার পদ্ধতি সম্পর্কিত তথ্যও আমাদের ওয়েবসাইটে পাবেন।
Bank Fact BD ওয়েবসাইটে উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের সকল মানুষের কাছে ব্যাংকিং সংক্রান্ত সেবা সহজলভ্য করে তোলার জন্য তথ্য এবং আপডেট প্রকাশ করা। ব্যাংক সম্পর্কিত তথ্য জানতে আমাদের ওয়েবসাইটের পোস্টগুলো পড়ুন। যেকোনো সমস্যার কথা জানাতে বা আমাদের সাথে যোগাযোগ করতে Contact Us পেজটি ভিজিট করুন।